নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কায়েমপুর এলাকায় ঝুটের গোডাউনসহ প্রায় ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দোকানে আগুন
গলাচিপা পৌর এলাকার সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘ভাই ভাই টেইলার’ ও ‘সেঞ্চুরি টেইলার’ নামের দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকান পুড়ে গেছে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পটুয়াখালী শহরের কলাতলা সড়কে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ৭নং ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কে আগুনে পুড়েছে আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আল আমীনের ভাতের হোটেল এবং ২টি চায়ের দোকান। এছাড়াও মোতালেব মিয়ার দোকান আংশিক পুড়ে গেছে।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বগার বিল এলাকায় কয়েকটি কাঁচা দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারের তেলের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ সময় আগুন নিভানোর চেষ্ঠাকালে দোকান মালিক রবিউল ও কর্মচারী সাহারুল আহত হয়।
নেত্রকোনার তেরিবাজার এলাকায় একটি হার্ডওয়্যারের তালাবদ্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দোকান মালিক দেলোয়ার হোসেন পারলা এলাকার মজিবুর রহমানের ছেলে।